Logo

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আজ। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল আজ প্রকাশ করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ হচ্ছে। সে অনুসারে ৩২ হাজার ৫৭৭টি পদেই নিয়োগ দেওয়া হবে। নিয়োগবিধিতে বলা হয়, প্রত্যেক ক্যাটাগরিতে (নারী ৬০ শতাংশ, পোষ্য ২০ শতাংশ ও অবশিষ্ট পুরুষ) অবশ্যই ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তবে শর্ত থাকে, এভাবে ২০ শতাংশ কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬