Logo

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪৭৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সারাদেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৭৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮২ জনে।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গেল ২৩ অক্টোবর দেশে একদিনে রেকর্ড এক হাজার ৩৪ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে,ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৬২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫ জন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬