Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৩টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে এইচ আর টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১২৭ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১৫ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। এতে করে এইচ আর টেক্সটাইল শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: এডিএন টেলিকম ৮.২৩ শতাংশ, মনোস্পুল পেপার ৭.২৫ শতাংশ, জেমিন সী ফুড ৬.৮৪ শতাংশ, সিনোবাংলা ৬.৬৬ শতাংশ, নাভানা ফার্মা ৬.৬৪ শতাংশ, ই-জেনারেশন ৬.১৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৬.১১ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৫.৯৭ শতাংশ এবং জেএমআই হসপিটালের ৫.৮৪ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬