Logo

ক্রেতাশূন্য ১৩৪ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চতুর্থ কর্মদিবসও ক্রেতা মিলছে না অধিকাংশ কোম্পানির। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৩৪ কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলো ক্রেতাশূন্য হওয়ায় দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতাশূন্য। এদিন বীমা খাতের ৫৫টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানির ক্রেতা উধাও। তালিকাভুক্ত ব্যংক ও জ্বালানী খাতের মধ্যে ১৪ টিরই ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে ওষুধ খাতের ১৩টি, আর্থিক খাতের ৬টি, মিউচ্যুয়াল ফান্ডের ৭টি, খাদ্য খাতের ৫টি, বিবিধ খাতের ৫টি, আইটি খাতের ২টি, এবং কাগজ খাতের ১টি কোম্পানি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬