Logo

৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল

স্পট মার্কেটে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি আগামীকাল ২২ নভেম্বর, বুধবার স্পট মার্কেটে লেনদেন করবে। কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, তাল্লু স্পিনিং মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৪ নভেম্বর, বৃহস্পতিবার। আলোচ্য কোম্পানির রেকর্ড তারিখ ২৭ নভেম্বর, বৃহস্পতিবার।

এদিকে তাল্লু স্পিনিং ও মিথুন নিটিং জেড ক্যাটাগরির হওয়ায় স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৭ নভেম্বর। এই দুই কোম্পানির রেকর্ড ডেট আগামী ২৮ নভেম্বর, সোমবার নির্ধারণ করা হয়েছে।

রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬