Logo

রহিমা ফুডের ডিভিডেনন্ড ঘোষণা

রহিমা ফুড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রহিমা ফুড লিমিটেড গেলো ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেনন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত সোমবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। গেল বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০৭ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬