Logo

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ২৩ কোম্পানি

স্পট মার্কেটে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২২ নভেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিল, অলিম্পিক ইন্ডাসি্‌ট্রজ, হাওয়া ওয়েল টেক্সটাইল, সিমেটেক্স ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স, সিভিও পেট্রো কেমিক্যাল, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, রিপাবলিক ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজি, হাক্কানি পাল্প, সেন্ট্রাল ফার্মা, জাহিন স্পিনিং, প্রাইম টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সাফকো স্পিনিং, স্ট্যাইল ক্রাফট, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, ফরচুন সুজ, মীর আখতার হোসেন, এসকে ট্রিমস ও রানার অটো মোবাইলস লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৩ নভেম্বর, বুধবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর, বৃহস্পতিবার। উল্লেখ্য, রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬