Logo

বিক্রেতা শূণ্য ৩ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

 নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

তথ্য মতে, আজ বেলা ১টা পর্যন্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫০ হাজার ৪২৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। উল্লেখ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এদিন একই সময়ে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫৯ হাজার ৮৩৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬