Logo

আইপিওর অর্থ উত্তোলনের বাড়তি সময় চাইবে ডমিনেজ স্টিল

ডমিনেজ স্টিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহারের জন্য ১৫ মাস বাড়তি সময় চাইবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠেয় কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়টি অনুমোদিত হলে কোম্পানিটি সময় চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে।

তথ্য মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার আগে করোনাভাইরাস অতিমারির কারণে কোম্পানির আইপিওর অর্থ ব্যবহার ব্যাহত হয়েছে। বিশ্বে নির্মাণ সামগ্রি ও প্ল্যান্ট মেশিনারিজের দাম অনেক বেড়ে গেছে। অন্যদিকে স্টিল, জ্বালানি, বিদ্যুৎ ইত্যাদির দাম বেড়ে যাওয়ায় পণ্য উৎপাদনের ব্যয়ও অনেক বেড়ে গেছে। অপরদিকে কমে গেছে পণ্যের চাহিদা। শুধু তা-ই নয়, বর্তমানে অনেক ব্যাংক ঋণপত্র খুলতে অনাগ্রহী। এ কারণে নির্ধারিত সময়ে আইপিওর প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬