Logo

বিদায়ী সপ্তাহে দর বূদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স

চার্টার্ড লাইফ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে (১৩-১৭ নভেম্বর, ২০২২) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেওয়া ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। গেল সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্মদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪০ টাকা ৯০ পয়সা। গেল সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৫ টাকা ৩০ পয়সা বা ৫০.৭৭ শতাংশ। এতে করে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬