Logo

টানা তৃতীয় বারের মতো ফিফার সভাপতি হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জিয়ান্নি ইনফান্তিনোর ফিফার সভাপতিত্বের মেয়াদ চলছে এখন দ্বিতীয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থায় ইনফান্তিনো-যুগের ইতি শিগগিরই ঘটছে না। টানা তৃতীয় মেয়াদে ফিফার প্রধান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের বর্তমান প্রধান কর্তা।

আগামী বছরের মার্চ মাসে রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস। সেখানেই পুনরায় সভাপতি নির্বাচিত হবেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বিশ্ব ফুটবরের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি জানায়। সেখানে বলা হয়, গত মার্চে নির্বাচন আহ্বান করা হয়েছিল।

এরপর ফিফার সব সদস্য দেশ মিলে কেবল ইনফান্তিনোকেই প্রার্থী হিসেবে প্রস্তাব করে। তার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সে কারণেই আগামী বছর সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬