নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। এদিন কোম্পানিটির ৬৩ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আনোয়ার ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৩৬ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার। কোম্পানিটির ৩৩ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক, সামিট এলায়েন্স পোর্ট, লাফার্জহোলসিম, পদ্মা লাইফ ইন্সুরেন্স, এবং আমরা নেটওয়ার্ক ।