Logo

এএফসি এগ্রোর বোর্ড সভার তারিখ ঘোষণা

এএফসি এগ্রো
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এএফসি এগ্রো লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সভার আলোচ্যসূচির মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। গেল বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটি ৭ পয়সা লোকসান করেছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬