Logo

সূচকের ব্যাপক পতনে শেষ হয়েছ লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ব্যাপক পতনে শেষ হলো লেনদেনের। সেই সাথে আজ লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৭১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে গত কর্মদিবস থেকে ৯ কোটি ৮৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭২৪ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৬টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১০৫ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬