Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৮টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৯৫৯ টাকা ২০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৩৮ টাকা ৫০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১২.৫৮ শতাংশ কমেছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ফার্মা ১১.৮৯ শতাংশ, সিনোবাংলা ১০ শতাংশ, নাভানা ফার্মা ৯.৯৭ শতাংশ, জেএমআই হসপিটাল ৯.৯২ শতাংশ, বসুন্ধরা পেপার ৯.৭৬ শতাংশ, বিডিকম ৯.৭৬ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৮.৭৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস ৮.৭৫ শতাংশ এবং জেমিনি সী ফুড ৮.৭৩ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬