Logo

এসিআই এর প্রথম প্রান্তিক প্রকাশ

অ্যাডভান্স কেমিক্যাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড (এসিআই) গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটি লোকসান দিয়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৯৪ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি ৩ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।

রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৭ টাকা ৬০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬