Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জেমিনি সী ফুডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫২৯ টাকা ৪০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৪২ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৬.৩৫ শতাংশ কমেছে। এতে করে জেমিনি সী ফুড শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডি ল্যাম্পস ১০.৩১ শতাংশ, জেএমআই হসপিটাল ৯.৯৩ শতাংশ, বসুন্ধরা পেপার ৯.৬৬ শতাংশ, নাভানা ফার্মা ৯.৪৫ শতাংশ, সিনোবাংলা ৯.২৯ শতাংশ, লুবরেফ ৮.৩৭ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ৮.৩২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৮ শতাংশ এবং দেশ জেনারেল ইন্সুরেন্স ৭.৪৬ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬