Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৮ টাকা ১০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে। এতে করে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: আমরা নেটওয়ার্ক ৯.৬১ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজ ৭.৪৭ শতাংশ, বিডি থাই ফুড ৬.৪৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৫.২৯ শতাংশ, মনোস্পুল পেপার ৪.৮০ শতাংশ, বেঙ্গল ইউন্ডসর ৪.৫৪ শতাংশ, সী-পার্ল হোটেল ৪.০১ শতাংশ, এডিএন টেলিকম ৩.৯৩ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেস ৩ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬