Logo

গেল সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে জেনেক্স ইনফোসিস। গেল সপ্তাহে কোম্পানিটির ৪৬৫ কোটি ৩২ লাখ ৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ২ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৭ কোটি ৮৪ লাখ ৩১ হাজার টাকা।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। কোম্পানিটির ২ কোটি ৫০ লাখ ৬৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯৩ কোটি ৬৭ লাখ ২৬ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: নাভানা ফার্মা ২৩৭ কোটি ৬৩ লাখ ৯ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয় ২১৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা, বেক্সিমকো লিমিটেড ১৫৬ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৪২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার টাকা, লুবরেফ ১২৫ কোটি ৬৫ লাখ ৫১ হাজার টাকা, আইটি কনসালট্যান্টস ১২৫ কোটি ২৫ লাখ ৩৮ হাজার টাকা, সামিট এলায়েন্স পোর্ট ১০৪ কোটি ৯৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬