Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সী-পার্ল হোটেলের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫৮ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭৪ টাকা ৩০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এতে করে সী-পার্ল হোটেল শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: চার্টার্ড ইন্সুরেন্স ৯.৮৭ শতাংশ, সামিট এলায়েন্স পোর্ট ৯.১৪ শতাংশ, সিনোবাংলা ৮.৬৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৭.৪৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৬.০৩ শতাংশ, আমরা নেটওয়ার্ক ৫.৩৮ শতাংশ, নাভানা ফার্মা ৪.৬৩ শতাংশ, মীর আখতার ৪.০৮ শতাংশ এবং লাভেলো আইসক্রিম ৩.২৭ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬