Logo

প্রধানমন্ত্রীর ত্রান ভান্ডারে কম্বল দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশের দুঃস্থ ও শীতার্ত জনগণের সহায়তায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রান ভান্ডারে ৭৫ হাজার কম্বল প্রদান করেছে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের সুভ্যেনির তুলে দেন।

এসময় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি’র চেয়ারম্যানসহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬