Logo

এবি ব্যাংক এবং জিডি অ্যাসিস্টরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (জিডিআইসি) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে যার আওতায় এবি ব্যাংকের মহিলা উদ্যোক্তা গ্রাহকগণ জিডিআইসি থেকে “নিবেদিতা” নামে বীমা সুবিধা পাবেন।

এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং জিডিআইসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬