Logo

স্কয়ার ফার্মার বোর্ড সভার তারিখ ঘোষণা

স্কয়ার ফার্মা লিমিটেড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ নভেম্বর বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সভার আলোচ্যসূচির মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

গেল বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫ টাকা ৬৪ পয়সা। এর আগের বছর একই সময়ে (ইপিএস) হয়েছিল ৪ টাকা ৪৪ পয়সা। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ টাকা ৫১ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬