Logo

লভ্যাংশ ঘোষণা করেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন

অ্যাসোসিয়েটেড অক্সিজেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (৭ নভেম্বর, ২০২২ ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬