Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেনেক্স ইনফোসিসের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৯৬ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০৫ টাকা ৭০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এতে করে জেনেক্স ইনফোসিস শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: নাভানা ফার্মা ৯.৯৭ শতাংশ, আইটি কনসালট্যান্টস ৯.৯৪ শতাংশ, অগ্নি সিস্টেমস ৯.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ৯.৬৮ শতাংশ, চার্টার্ড ইন্সুরেন্স ৯.৬৫ শতাংশ, লুব রেফ ৯.৬৪ শতাংশ, লাভেলো আইসক্রিম ৭.৯৪ শতাংশ, জেএমআই সিরিঞ্জ ৭.২৮ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলস ৬.১৯ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬