Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মনোস্পুল পেপারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৪৭ টাকা ৮০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩২১ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭.৭০ শতাংশ কমেছে। এতে করে মনোস্পুল পেপার শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: হাক্কানি পাল্প ৭.৪৭ শতাংশ, আরেএসআরএম স্টিল ৫.৮৫ শতাংশ, বিবিএস ৫.৮৩ শতাংশ, সী-পার্ল ৫.২০ শতাংশ, কেএন্ডকিয় ৪.৩৫ শতাংশ, পেনিনসুলা ৪.৩৩ শতাংশ, পেপার প্রসেসিংয় ৪.৩৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল ৪.২২ শতাংশ এবং সিটি জেনারেল ইন্সুরেন্স ৪.০৯ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬