Logo

ঢাকা ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা

ঢাকা ডাইং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং লিমিটেড গেল ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচ্য অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের ০.২৫ শতাংশ ডিভডেন্ড ক্যাশ ডিভডেন্ড দেবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা।

গেল বছর শেয়ার প্রতি ৬০ পয়সা আয় হয়েছিল। আগামী ৫ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর ২৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬