Logo

সেমিফাইনাল নিশ্চিত ইংল্যান্ডের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: শ্রীলংকাকে হারিয়ে নিশ্চিত সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ডের। লংকানদের বিপক্ষে হারলেই ইংলিশদের বিদায় নিশ্চিত হয়ে যেত। এমন ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। ইংলিশদের এই জয়ে সেমির সপ্ন শেষ হলো অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের স্বাগতিক এবং গত আসরের চ্যাম্পিয়নরা এবারের আসরে সেমিফাইনালের আগেই বিদায় নিল।

আজ শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলংকা। আগে ব্যাট করতে নেমে ১৪২ রানের টার্গেট দেয় শ্রীলংকা। পাথুম নিশানকার ৪৫ বলের ৬৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে সক্ষম হয় সম্প্রতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে জয়ের লক্ষ্যে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। ওভারের প্রথম দুই বলে ডাবল-সিঙ্গেল মিলে ৩ রান আদায় করে নেন বেন স্টোকস-ক্রিস ওকস। তৃতীয় বল ডট।

ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে ২ বল আগেই দলের জয় নিশ্চিত করেন পেসার ক্রিস ওকস। দলের জয়ে ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৩৬ বলে ২ বাউন্ডারিতে ৪২ রানে অপরাজিত থাকেন বেন স্টোকস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬