Logo

জানা গেল কারাগার পার্ট ২ মুক্তির তারিখ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিনোদন ডেস্ক: কয়েদী চরিত্রে অভিনেতা চঞ্চলের ‘কারাগার–পার্ট ওয়ান’প্রকাশ করে হইচই। তারপর থেকেই দর্শকমহলের আলোচনায় ওয়েব সিরিজ ‘কারাগার’।

হইচইয়ে গেল ১৮ আগস্ট রাতে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘কারাগার–পার্ট ওয়ান’। দর্শকরা অধীর আগ্রহে ‘কারাগার পার্ট ২’এর জন্য অপেক্ষার আছে। এবার জানা গেল ‘কারাগার পার্ট ২ মুক্তির তারিখ।

হইচইয়ের স্ক্রিন ভেসে ওঠে ‘কারাগার–পার্ট টু’র মুক্তির তারিখ। আগামী মাসের ১৫ ডিসেম্বর আসছে সিরিজটির দ্বিতীয় পার্ট এমনটাই জানাল হইচই।

কে এই কয়েদি আর বন্ধ সেলে কি করে এলো এই কয়েদি?সিরিজটিতে অভিনয় করেছেন- আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬