Logo

১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন শুরু হবে সকাল ১০টায়

ব্যাংকিং ডিপ্লোমা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: আগামী ১৫ নভেম্বর থেকে সকাল ১০টায় ব্যাংক লেনদেন শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় হবে সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। বর্তমানে ব্যাংকের লেনদেন হয় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে ৩১ অক্টোবর নতুন সময়সূচিতে অফিস চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচিতেই অফিস চলবে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬