Logo

বিচারপতি মানিকের গাড়িতে হামলায় চার জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গতকাল (বুধবার) বিকেলে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় রাতেই পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে ডিবিকে। ওই মামলায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, গ্রেপ্তাররা সবাই ছাত্রদলের বর্তমান ও সাবেক বিভিন্ন কমিটির নেতা।

গ্রেপ্তাররা হলেন:- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান ও মো. সাগর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬