Logo

এসিআই মোটরসের হাত ধরে ইয়ানমার এগ্রি-টেকনোলজি পার্ক স্থাপনের ঘোষণা

এগ্রি-টেকনোলজি পার্ক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জাপানি কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানমারের উদ্যেগে দেশের অন্যতম শিল্প গ্রুপ এসিআই লিমিটেডকে সাথে নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম কৃষিপ্রযুক্তি পার্ক। এই পার্কে দেশের কৃষক, শিক্ষার্থী, কৃষিবিদ, কৃষি গবেষণাকারীরা ইয়ানমারের আধুনিক কৃষি যন্ত্রগুলো দেখার সুযোগ পাবেন।

জাপানি এই প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে একসঙ্গে কাজ করছে দেশের অন্যতম শিল্প গ্রুপ এসিআই লিমিটেড। দেশীয় প্রতিষ্ঠানটির মানিকগঞ্জের কারখানায় এবার বড় পরিসরে প্রযুক্তি সহায়তা দেবে জাপানি ইয়ানমার।

সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কৃষিপ্রযুক্তি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানায় এসিআই। আগামী পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ইয়ানমারের সঙ্গে একসাথে বর্তমানের চেয়ে অন্তত সাত গুণ বেশি উৎপাদন করার পরিকল্পনার কথা জানায়।

কৃষিপ্রযুক্তি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পর জাপান বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি দিয়ে বন্ধুরাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান জানায়। অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে সেই সম্পর্ক আজও রয়ে গেছে।

অনুষ্ঠানে এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী, এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস প্রকল্পটি নিয়ে নানান পরিকল্পনার কথা জানান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬