Logo

ফার্মা এইডের বোর্ড সভার তারিখ ঘোষণা

ফার্মা এইড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইড লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৯ নভেম্বর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবদন পর্যালোচনা ও প্রকাশ করবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

 

গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬