Logo

রামপুরায় বাসা থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার

আইসিইউতে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার একটি বাসা থেকে মো. নিয়াজ মোরশেদ নাদিম (২০) নামের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজুল ইসলাম বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসা থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো মরদেহটি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীর স্বজনদের কাছে জানা যায়, সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিল। কী কারণে গলায় ফাঁস দিয়েছে তা জানার চেষ্টা চলছে।

নিহত নাদিমের চাচা মসিউদ্দিন বলেন, আমার ভাতিজা ইউটিউবার ছিল। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে- এ বিষয়ে আমরা কিছু জানি না।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার কাটবনিয়ায়। পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসায় থাকতো তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬