Logo

SEIP প্রকল্পে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের আওতায় “Conference on Entrepreneurship Program and Open Loan Disbursement Ceremony” শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার SEIP প্রকল্পের অধীনে এবি ব্যাংক লিমিটেড-এর প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে।

ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফারাহ মোঃ নাসের,SEIP প্রকল্পের নির্বাহী পরিচালক জনাব মোঃ এখলাছুর রহমান, এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজালসহ বাংলাদেশ ব্যাংক এবংএবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণউপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬