Logo

চলতি সপ্তাহে-ই চেক জটিলতার অবসান

চেক জটিলতার অবসান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেক জটিলতার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। চলতি সপ্তাহে-ই আসতে পারে পরিবর্তন। বদলেছে তাদের অবস্থান। তাতে শর্তসাপেক্ষে দেওয়া হবে চেক দিয়ে শেয়ার কেনার সুযোগ।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিদেশ সফল শেষে রোববার অফিস করেছেন। আর প্রথম দিনেই তিনি চেক জটিলতার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে চেক নগদায়ন ইস্যুর নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র মতে, বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আবার বাজারে চেক নগদায়ন হওয়ার আগে-ই শেয়ার কেনার সুযোগ দেওয়া হবে। তবে বাজার শৃঙ্খলা ও সমতার লক্ষ্যে দেওয়া হবে কিছু শর্ত। এসবের মধ্যে পারে, শেয়ারের ক্রয়-মূল্যের বিপরীতে দেওয়া চেক পরবর্তী কার্যদিবসের মধ্যে ব্যাংকে উপস্থাপন করা। অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকা বা অন্য কোনো কারণে চেক নগদায়ন না হলে বা নির্ধারিত সময়ে ব্যাংকে চেক পাঠানো না হলে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থাও থাকতে পারে এসব শর্তের মধ্যে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬