Logo

স্ট্যান্ডার্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা, গেল বছর একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা।

তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গেল বছরের একই সময়ে সমন্বিত (ইপিএস) ছিল ২৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ১১ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬