Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এএমসিএল প্রাণের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩০২ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৬৭ টাকা ৬০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ১০ পয়সা বা ১১.৫৯ শতাংশ কমেছে। এতে করে এএমসিএল প্রাণ শেয়ার দরপতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডিকম ১১.৪১ শতাংশ, রংপুর ফাউন্ড্রি ১০.১৭ শতাংশ, ইন্দোবাংলা ফার্মা ১০ শতাংশ, জেএমআই হসপিটাল ৯.৩৯ শতাংশ, ইয়াকিন পলিমার ৮.৪৯ শতাংশ, পেপার প্রসেসিংয় ৮.১১ শতাংশ, জেমিনি সী ফুড ৭.৪৫ শতাংশ, এপেক্স ফুডস ৭.৪২ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইল ৭.৩৬ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬