Logo

প্রাথমিক বিদ্যালয়ে এক শিফ‌টে চল‌বে কার্যক্রম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান জানিয়েছেন, সারা দে‌শের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে। তিনি বলেন, আগামী বছরের জানুয়া‌রি মাস থেকে সারা‌ দে‌শে এ নিয়ম কার্যকর করা হ‌বে।

আজ রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রি‌ফিংয়ে এ কথা বলেন তিনি। স‌চিব ব‌লেন, দে‌শের সকল প্রাথমিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার পরিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রতে পারব।  গণ‌শিক্ষা স‌চিব আরও ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬