Logo

রুদ্ধশ্বাস জয় টাইগারদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: শ্বাসরুদ্ধ উত্তেজনা! উৎকণ্ঠায় দুই দলের সমর্থকরাই। ম্যাচটা দুলছিল দুই দিকেই। জিততে পারে যে কেউ! ঠিক তখনই অধিনায়ক বল তুলে দিলেন মোসাদ্দেক হোসেনের হাতে! শেষ ওভারের ৬ বলে ১৬ রান আটকাতে হবে তাকে।

এমন দৃশ্যপটে সত্যিকারের সমর্থকের দম বন্ধই হয়ে আসে। ছক্কা হজম করে উত্তেজনা বাড়ালেও মোসাদ্দেক শেষমেশ নিরাশ করলেন না। নাটকীয়তা ছড়াল ঠিকই কিন্তু শেষ হাসি বাংলাদেশেরই! হোবার্টের পর ব্রিসবেনে লেখা হলো আরেকটি জয়ের গল্প! ৩ রানের জয়ে বেঁচে থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্নটাও!

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬