Logo

দেড় ঘণ্টা পর ডিএসই লেনদেন শুরু

লেনদেন বহাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে দেড় ঘণ্টা পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। আজ বেলা ১১টায় শুরু হওয়া লেনদেন চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

আজ রোববার (৩০ অক্টোবর) ডিএসইর সফটওয়্যার বিপর্যয়ের কারণে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হয়নি। তবে তিন দফায় ৩০ মিনিট করে ১ ঘণ্টা ৩০ মিনিট পর বেলা ১১টায় লেনদেন শুরু হয়েছে। অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল ৯ টাকা ৩০ মিনিট থেকে লেনদেন চলছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬