Logo

বিশ্ববাজারে সোনার দাম কমেছে

স্বর্ণের বার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে সোনার বড় দরপতন হয়েছে। গেল সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম ১৮ ডলারের বেশি কমেছে।

তথ্য মতে, এর আগে গত সপ্তাহের শুরুতে দরপতনের মধ্যে পড়ে স্বর্ণ। সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৬৬০ ডলার। সপ্তাহের প্রথম কার্যদিবসেই সেখান থেকে কমে ১ হাজার ৬৪৫ ডলারে নেমে যায়। দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের এক পর্যায়ে তা আরও কমে ১ হাজার ৬৩৯ ডলারে নেমে যায়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার পরে ২৫ অক্টোবার থেকে দেশের বাজারেও দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মান অনুযায়ী প্রতি আউন্স সোনার দাম ৮১৭ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬