Logo

মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

মেট্রো স্পিনিংয়ের পর্ষদ সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেড গেল ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৮ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬