Logo

আফতাব অটোমোবাইলসের ডিভডেন্ড ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা বোর্ড ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ এবং সব বিনিয়োগকারীদের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। আর ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪.৮৮ টাকায়।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬