Logo

লভ্যাংশ ঘোষণা করল ৭ কোম্পানি

ডিভিডেন্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, বিকন ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং মিলস এবং নিয়ালকো অ্যালয়স লিমিটেড, জেএমআই হসপিটাল, আমরা নেটওয়ার্কস, আইটি কনসালট্যান্ট (আইটিসি)।

  • অগ্নি সিস্টেমস ৪.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ইপিএস হয়েছে ১ টাকা ০১ পয়সা। গেল বছর ইপিএস ছিল ৭৭ পয়সা। (৩০ জুন, ২০২২) তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ২৭ পয়সা।
  • বিকন ফার্মাসিউটিক্যালস ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ইপিএস হয়েছে ৪ টাকা ০৫ পয়সা। গেল অর্থবছরের ইপিএস ছিল ৩ টাকা ৭৪ পয়সা। (৩০ জুন, ২০২২) তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ হয়েছে ২৫ টাকা ৭৩ পয়সা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
  • মালেক স্পিনিং মিলস ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ইপিএস হয়েছে ৩.৭২ টাকা। গেল অর্থবছরে ইপিএস ছিল ৩.৩৬ টাকা। (৩০ জুন, ২০২২) তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ হয়েছে ৪৮ টাকা ৯১ পয়সা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।
  • নিয়ালকো অ্যালয়স ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ইপিএস হয়েছে ৫১ পয়সা। গেল অর্থবছরে ইপিএস ছিল ৭১ পয়সা। আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
  • জেএমআই হসপিটাল সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। গেল বছরে ইপিএস ছিল ২ টাকা ৫০ পয়সা। (৩০ জুন, ২০২২) তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮৪ পয়সায়। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি কোম্পানিটির। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।
  • আমরা নেটওয়ার্কস ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সমাপ্ত অর্থবছরে ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গেল বছর ইপিএস ২ টাকা ছিল ০৪ পয়সা। (৩০ জুন, ২০২২) তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

আইটি কনসালট্যান্ট (আইটিসি) ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ইপিএস হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। গেল বছর ইপিএস ১ টাকা ছিল ৫৪ পয়সা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬