Logo

রূপালী ব্যাংক এবং আনসার বাহিনীর চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আনসার সদস্যদের দ্বারা রূপালী ব্যাংক লিমিটেডের নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠভাবে পরিচালনা ও সুদৃঢ় করার জন্য রূপালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর ২০২২) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলম।

এ সময় রূপালী ব্যাংকের চীফ সিকিউরিটি অফিসার মেজর সরকার তারেক আহমেদ (অবঃ), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো. কামরুল ইসলাম, উপপরিচালক মো. সাজ্জাদ মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬