Logo

সারা দেশে নৌযান চলাচল শুরু

ঈদের বিশেষ লঞ্চ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শক্তি হারিয়ে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিপদ চলে যাওয়ায় সারাদেশে নৌযান চলাচল শুরু হয়েছে। প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার। তিনি বলেন, আবহাওয়ার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় এগিয়ে আসায় সোমবার সকালে দেশের সমুদ্রবন্দরগুলোতে বিপদ সংকেত জারির পাশাপাশি উপকূলীয় নদীবন্দরগুলোতে ৩ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়। সে কারণে শুরুতে উপকূলীয় জেলাগুলোতে এবং পরে বেলা ১২টা থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

ভারি বর্ষণ আর জলোচ্ছ্বাস সঙ্গী করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। বহু গাছপালা পড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬