Logo

পিপলস লিজিংয়ের আরও বাড়ল লেনদেন বন্ধের মেয়াদ

পিপলস লিজিং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ফের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৭৪ দফা বাড়ানো হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পরিচালনা বোর্ড কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে আগামী ২৫ অক্টোবর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। সর্বশেষ ৭৩ দফায় ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬