Logo

খোলা হয়েছে মনিটরিং সেল, তদারকি করছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাং প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল নামে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।

সবাইকে সেলের হটলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এগুলো হলো: ০১৭৬৯-০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর ০২-৯১০২৪৬

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬