Logo

সমাবেশে জনসমাগম দেখে মনকলা খাচ্ছে বিএনপি: ওবায়দুর কাদের

ওবায়দুল কাদের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: সমাবেশে জনসমাগম দেখে মনকলা খাচ্ছে বিএনপি, জনসমাগম কাকে বলে দেখতে বিএনপি নেতাদের আওয়ামী লীগের একটা জেলা সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের।

আজ রোববার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেতু মন্ত্রী বলেন, কয়েক হাজার লোক হলেই বলা হয় লাখ লাখ। চট্টগ্রামে লাখের কাছাকাছি হলেও ময়মানসিংহ ও খুলনাতে এতো লোক হয়নি। মরা গাঙে কিছুটা ঢেউ দেখে মনকলা খাচ্ছে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যেভাবে লাঠি নিয়ে নেমেছে, অগ্নিসন্ত্রাসের আভাস দিচ্ছে তাতে ফখরুল সাহেবদেরই সেইফ এক্সিট (নিরাপদ রাস্তা) খুঁজতে হবে। আওয়ামী লীগের কাছে সেইফ এক্সিট মানে হলো নির্বাচন। ক্ষমতার বদল চাইলে নির্বাচনে আসুন।

জণগনের প্রতি আস্থার কথা জানিয়ে কাদের বলেন, আমরা প্রস্তুত ভোটে আসেন। জণগন ভোট না দিলে আমরা নিরাপদ প্রস্থান করব। মনে রাখবেন আমরা কখনও পালাইনি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই তো পালিয়ে আছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬